লামার ফাঁসিয়াখালীতে ৭,৮,৯ ওয়ার্ডে বন্যার্ত ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে পাশে ত্রাণ বিতরণ: নেজাম উদ্দিন কোং।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ১১:১৭ অপরাহ্ণ

লামার ফাঁসিয়াখালীতে ৭,৮,৯ ওয়ার্ডে বন্যার্ত ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে পাশে ত্রাণ বিতরণ: নেজাম উদ্দিন কোং।

মোহাম্মদ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি:

 

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন লামার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার বিশিষ্ট ব্যবসায়ি সমাজ-সেবক ও সম্ভাব্য ৭ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ নেজাম উদ্দিন কোম্পানি। নিজস্ব অর্থায়নে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ৭,৮,৯ নং এই তিন ওয়ার্ডে বন্যাকবলিত অসহায় ও দুর্গত পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন।

 

ত্রাণ সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল,ডাল,আলু,তেল,পিয়াছ,ওরস্যালাইন,শুকনা খাবার সহ চিকিৎসা সেবামূলক নগদ অর্থ প্রদান করা হয়। নেজাম উদ্দিন কোম্পানি নিজে বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে বন্যার্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে সহায়তা তুলে দেন।

 

স্থানীয়রা জানান, লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেওয়ার মাধ্যমে নেজাম উদ্দিন কোম্পানি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ও সহযোগিতার অনুভূতি সৃষ্টি করেছে।

 

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় সচেতন নাগরিকরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত ও জানান এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় পাশে থাকার জন্য মানবিক নেতা ও সম্ভব্য মেম্বার পদপ্রার্থী নেজাম উদ্দিন কোম্পানিসহ ওনার সাথে ঝড় বৃষ্টিতে পরিশ্রম করা সহযোগী সংশ্লিষ্টদের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন