লামায় বন্যাদুর্গত পরিবারের পাশে সক্রিয় ভূমিকা রেখেছেন “লামা পৌর প্রশাসক” মো. মঈন উদ্দিন।
মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি :
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে লামা পৌর এলাকায় উদ্ধার,ত্রাণ বিতরণ এবং দুর্যোগ- পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করছেন,পৌর প্রশাসক মো.মঈন উদ্দিন। বন্যাকবলিত মানুষের পাশে থেকে পরিচালিত তাঁর বিভিন্ন কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানি বৃদ্ধি পাওয়ার পরপরই পৌর প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে ৬ টি নৌকা দিয়ে উদ্ধার কার্যক্রম শুরু হয়।এসময় পানিবন্দি অসহায় মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, খাদ্যসামগ্রী সুপেয় পানি এবং জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম তদারকি করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন ।
লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভার,১নং থেকে ৯ নং ওয়ার্ডের মধ্যে,নয়াপাড়া,চেয়ারম্যান পাড়া, হাসপাতাল পাড়া,কলিঙ্গাবিল,ছাগলখাইয়া,হরিণঝিরি ও শিলেরতুয়া সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় তিনি সরেজমিনে উপস্থিত থেকে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। দুর্যোগের পুরো সময়ে তাঁর মাঠপর্যায়ের তৎপরতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
স্থানীয় বেশ কিছু গ্রামের বাসিন্দারা বলেন, বন্যার সময় তাদের বাড়িতে পানি ওঠার পর প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। এছাড়াও লামা বাজার ব্যবসায়িরা জানান, দুর্যোগের পুরো সময়ে প্রশাসকের নিজের উপস্থিতি এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন দোকানদার সহ সাধারণ মানুষের মধ্যে সাহস ও আস্থা জুগিয়েছে।
বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণ এবং জনজীবন দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।বিশেষ করে ক্ষতিগ্রস্ত সড়ক এবং বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত সচল করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সমন্বিতভাবে কাজ চলছে বলে জানা গেছে।
পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন,লামা পৌরসভা প্রতিটি নাগরিক আমার পরিবারের সদস্যের মতো। দুর্যোগের সময় মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও নৈতিক কর্তব্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ লাঘবে পৌর প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, দুর্যোগকালে প্রশাসনের এমন সক্রিয় ও মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের আস্থা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন,পাশাপাশি লামা বাজারের সৌন্দর্য রক্ষাতে বন্যার পানিতে আসা বিভিন্ন আবর্জনা ও বাজারে উপর জমে থাকা কাঁদা মাটি অতি দূত সড়ানোর ব্যবস্থা গ্রহণ করায় দূরদূরান্ত থেকে লামা বাজারে আসা ক্রেতাগণ ও ব্যবসায়িরা পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ৯:০৯ অপরাহ্ণ