পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে বান্দরবান সদরে বন্যার্তদের পাশে জেলা পরিষদ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৫:১৮ অপরাহ্ণ

পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে বান্দরবান সদরে বন্যার্তদের পাশে জেলা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

 

সম্প্রতি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান সদর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আজ ১৯ই জুলাই রবিবার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

 

 

 

 

এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক ম্যা ম্যা নু মার্মা, এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক: মোঃ আইয়ুব আলী মেম্বার , সাবেক সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক: হরিশ চন্দ্র তঞ্চঙ্গ্যা,এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ও সমাজ সেবক মো মোরশেদুল আলম, সাবেক কুহালং ইউনিয়ন বিএনপির সভাপতি: নচিমং মার্মা, সাবেক কুহালং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক: ইমন মার্মা, চিংসাবু মার্মা ইউনিয়ন বিএনপির নেতা এবং সদর উপজেলার ছাত্রদলের নেতা আনন্দ তঞ্চঙ্গ্যা সহ জেলা পরিষদের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

বান্দরবান সদর উপজেলার ডলুপাড়া, চেমির মূখ, কুহালং, রেইচা, বটতলী সহ বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা অনুযায়ী এই চাল পৌঁছে দেওয়া হয়।

 

এ সময় বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো বন্যার কারণে যেন একজন মানুষও খাদ্য সংকটে না ভোগেন।

 

ত্রাণ গ্রহণকারী স্থানীয়রা জানান, আকস্মিক বন্যায় তাদের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি এই সহায়তা তাদের এই দুঃসময়ে বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে।

 

ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে উপজেলার সকল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন