বান্দরবানে ওএমএস চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৫:২৬ অপরাহ্ণ

বান্দরবানে ওএমএস চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

 

বান্দরবান সদর উপজেলায় নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ‘ওএমএস’ (ওপেন মার্কেট সেল) এর চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

 

আজ ১৯ই জুলাই রবিবার সকালে বান্দরবান সদর উপজেলার রেইচায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার ৩০০-নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। ওএমএস কার্যক্রমের মাধ্যমে অস্বচ্ছল ও নিম্ন আয়ের মানুষ যেন ন্যায্যমূল্যে চাল পায়, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি এ সময় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের স্বচ্ছতার সাথে এই চাল বিতরণের নির্দেশনা প্রদান করেন।

 

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামুণী। এছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেইচার সুবিধাভোগীরা নিয়মিতভাবে ওএমএস-এর আওতায় নির্ধারিত ৩০ টাকার মূল্যে চাল প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ ৫ কেজি করে সংগ্রহ করতে পারবেন। কর্মসূচির প্রথম দিনে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও স্বস্তি লক্ষ্য করা গেছে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন