বমু বিলছড়ি ইউনিয়নে মাইজ পাড়া এলাকায় মাতামুহুরি নদীর তীব্র ভাঙনে উদ্বেগ—তাত্ক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।
মুহামদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি।
কক্সবাজার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের মাতামুহুরি নদীর পাড় ভাঙ্গনে আতঙ্ক ছড়িয়েছে ইউনিয়নের পশ্চিমপাড়া,মাইজপাড়া,পূর্বপাড়া,বড়ুয়াপাড়া এলাকায়। গত কয়েকদিনের পাহাড়ি ঢল ও মাতামুহুরি নদীর প্রবল স্রোতে উল্লেখযোগ্য পরিমাণ নদী তীর ক্ষয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙন অব্যাহত থাকলে পশ্চিমপাড়া,মাইজপাড়া,পূর্বপাড়া, বড়ুয়াপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে বমু বিলছড়ি অন্যতম,যে ইউনিয়নটি চকরিয়া উপজেলা থেকে সম্পুর্ণ বিচ্ছিন্ন, যেখানে সম্প্রতি বন্যা পরিস্থিতির কারণে তীব্র জলাবদ্ধতা ও ভাঙনের ঘটনা ঘটেছে। নদীভাঙন রোধে স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বর্তমান পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ না নিলে মাইজ পাড়া সহ বেশকিছু এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৮:০১ অপরাহ্ণ