বান্দরবানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর সাচিং প্রু জেরী, প্রশংসায় ভাসছেন এমপি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৯:৫৬ অপরাহ্ণ

বান্দরবানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর সাচিং প্রু জেরী, প্রশংসায় ভাসছেন এমপি।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

 

বান্দরবানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ী ঢলে বিপর্যস্ত মানুষের পাশে সার্বক্ষণিক ত্রাতা হয়ে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। দুর্যোগের শুরু থেকেই তিনি দুর্গম এলাকাগুলোতে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম তদারকি এবং ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন বান্দরবানবাসী।

 

সরেজমিনে দেখা যায়, বন্যার পানি বাড়তে শুরু করার পরপরই রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে নেমে পড়েন। এবং যেসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সেখানে নৌকা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তিনি ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিয়েছেন।

 

পৌরসভা ও জেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিন পরিদর্শনের সময় রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানের মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। দুর্যোগের এই কঠিন সময়ে আমি বান্দরবানবাসীর সাথে আছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের ত্রাণ কার্যক্রম ও সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।

 

স্থানীয় এলাকাবাসী জানায়: বন্যায় অনেকের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমপির দ্রুত সাড়া দেওয়া এবং সরাসরি মানুষের খোঁজখবর নেওয়ার বিষয়টি তাদের মাঝে বড় ধরনের ভরসা তৈরি করেছে।

 

স্থানীয় ব্যবসায়ীরাও জানান, দুর্যোগের এই সময়ে রাজনৈতিক নেতাদের এমন সক্রিয় উপস্থিতি পরিস্থিতি মোকাবিলায় সাহস জুগিয়েছে।

 

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, এমপি সাচিং প্রু জেরীর তত্ত্বাবধানে ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণে এবং পুনর্বাসন প্রক্রিয়ায় যাতে সাধারণ মানুষ কোনো হয়রানির শিকার না হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন।

 

বান্দরবানবাসীর মতে, রাজপুত্র সাচিং প্রু জেরী এমপির এই সম্মিলিত ও পরিকল্পিত উদ্যোগ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা স্থানীয় পর্যায়ে প্রশংসিত হচ্ছে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন