চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে পিএমকে, বাঁশখালীতে খাদ্য, চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ৮:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে পিএমকে, বাঁশখালীতে খাদ্য, চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

 

চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)। সোমবার (২০ জুলাই ২০২৬) পিএমকের বাঁশখালী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসাসেবা প্রদান করা হয়।

 

মানবিক এ কর্মসূচিতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিএমকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া শাখার শাখা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন বাঁশখালী শাখার শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র হিসাবরক্ষক পিন্টু চন্দ্র রায়, সিনিয়র ক্রেডিট অফিসার আবু মুসা, ক্রেডিট অফিসার সোহেল রানা, ওমর ফারুকসহ পিএমকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 

একই সঙ্গে বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এ সেবা কার্যক্রম পরিচালনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল টিম। টিমে ছিলেন মো. মনিরুজ্জামান (প্রোগ্রাম ইনচার্জ), ফজলু মিয়া, নয়ন কুমার সরকার, মো. মুহিব সরকার এবং ইসমাইল।

 

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার জন্য ওরস্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, ব্লিচিং পাউডার, ক্লোরিন ট্যাবলেট এবং বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

 

পিএমকের এ মানবিক উদ্যোগে উপকৃত পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তারা দুর্যোগ-পরবর্তী সময়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন