বান্দরবান বালাঘাটায় ২০০ পরিবার–কে খাদ্য সহায়তা দিল ১ নং ওয়ার্ড পৌরবিএনপি নেতা জসিম উদ্দিন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ৭:৩১ অপরাহ্ণ

বান্দরবান বালাঘাটায় ২০০ পরিবার–কে খাদ্য সহায়তা দিল ১ নং ওয়ার্ড পৌরবিএনপি নেতা জসিম উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

 

বান্দরবান পৌর এলাকার বালাঘাটা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

 

আজ: ২১ জুলাই মঙ্গলবার বিকেলে বালাঘাটা বিলকিস বেগম উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বন্যা কবলিত ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল,আটা, মসুরির ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো: শাহেদ পারভেজ।

 

প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহেদ পারভেজ বলেন, “ জসিম উদ্দিনের উদ্যোগ মহৎ উদ্যোগ এভাবে যদি আমাদের যুব সমাজ এগিয়ে আসে তাহলে বাংলাদেশটা অনেক সুন্দর হবে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি যেকোনো বিপদের সময় সকলকে দলমত নির্বিশেষে জাতি ধর্ম ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান।

 

১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন জানান, “ আমি চেষ্টা করেছি আমার সাধ্যমত এলাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্থ তাদের যতটুক পাশে থাকা যায়। উদ্যোগটা পুরোপুরি আমার ব্যক্তিগত কোনো দলীয় সহযোগিতা বা কোনো সংস্থা থেকে পাওয়া সহযোগিতা না। আমি যতটুক পেরেছি বন্যাকবলিতদের পাশে থাকার চেষ্টা করেছি। যেকোনো ধরনের বিপদ আপদে বালাঘাটা ১নং ওয়ার্ড এলাকাবাসীর পাশে অথিতেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো।

 

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সদর থানার এসআই মোঃ আলাউউদ্দিন, বালাঘাটা সাবেক ১ নং ওয়ার্ড পৌরবিএনপি সাধারন সম্পাদক নেতা অধির চন্দ্র দে, শ্রমিক দল নেতা মোস্তাক আহম্মেদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম, মোঃ ফারুক প্রমুখ।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন