আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহীম সিআইপির অর্থায়নে বন্যাকবলিত ১৩০ পরিবার পেল নগদ অর্থ ও ঢেউটিন।
বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি: মোঃ আমিনুল ইসলাম।
বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের মাঝে ঘরবাড়ি পুনর্নির্মাণের লক্ষ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহীম সিআইপির অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।
এর আগে তাঁর অর্থায়নে বাঁশখালীর বন্যাদুর্গত প্রায় ৫ হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে এ মানবিক কার্যক্রম চলমান থাকবে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজুল মোস্তাফা দৌলত, আবু ইউসুফ, সৈয়দ আহমদ, আবদুল আলীম, ফরহাদুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম এবং পরিবারের পক্ষে রাবিন ইব্রাহিম রাহাত।
আয়োজকদের ভাষ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণে সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়ানোই এ মানবিক উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ৮:০৬ অপরাহ্ণ