নাইক্ষ্যংছড়ি আল মারকাজুল ইসলামি দারুসুন্নাহ মাদ্রাসা থেকে হাফেজী সম্পন্ন করেছে সাইফ আকবর।
নিজস্ব সংবাদদাতা, নাইক্ষংছড়ি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ননের আল মারকাজুল ইসলামি দারুসুন্নাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইফ আকবর হাফেজী সম্পন্ন করেছেন।
এতো অল্প সময়ে সাইফ মাহমুদের কোরআন হিফজের বিষয়টি অনেককেই অভিভূত করেছে।
নাইক্ষ্যংছড়ি আল মারকাজুল ইসলামি দারুসুন্নাহ মাদ্রাসার মুহতামিম জালাল উদ্দিন ফারুকি
বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফেজ মোহাম্মদ সাইফ আকবর নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন এর আলী আহসান ও জন্নাত আরা মুন্নি’র বড় ছেলে।
মাদরাসার মুহতামিম জালাল উদ্দিন ফারুকি
বলেন,মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ কাছে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে মোহাম্মদ সাইফ আকবর।
তিনি আরো বলেন,মোহাম্মদ সাইফ আকবর খুব মেধাবী ছাত্র। শ্রেণিকক্ষেও বেশ মনযোগী। তার মেধার পাশাপাশি মনোযোগের কারণেই সহজেই সফল হতে পেরেছে। ভবিষ্যতে সে বহুদূর যেতে পারবে বলে আমি বিশ্বাস করি।
শিশু হাফেজ মোহাম্মদ সাইফ আকবরের পিতা আলী আহসান বলেন, আমাদের স্বপ্ন ছিল ছেলেকে কোরআনের হাফেজ বানাব। আল্লাহ তায়ালা আমার স্বপ্ন এতো কম সময়ে পূরণ করবেন জানা ছিল না। আল্লাহর কাছে লাখ লাখ শোকরিয়া, মাদ্রাসার হুজুরদের কাছে আমি ঋণী। তাদের একান্ত প্রচেষ্টায় আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আমি আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬ । ৮:৪০ অপরাহ্ণ