বন্দর উপজেলা প্রেসক্লাব থেকে সাজিদ হোসেন কিবরিয়া বহিষ্কার।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ । ৭:৩৪ অপরাহ্ণ

বন্দর উপজেলা প্রেসক্লাব থেকে সাজিদ হোসেন কিবরিয়া বহিষ্কার।

নিজস্ব প্রতিবেদক:

 

‎বন্দর  উপজেলা প্রেসক্লাবের প্রাথমিক সদস্য থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে থানা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সাজিদ হোসেন কিবরিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

‎আজ শুক্রবার (২৪ জুলাই) বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম ইসলাম যৌথ এক বিবৃতিতে এই বহিষ্কার করা হয়।

 

‎প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে বন্দর উপজেলা প্রেসক্লাবের সাথে সাজিদ হোসেন কিবরিয়ার কোনো প্রকার সম্পর্ক থাকবে না।

 

‎একই সাথে বন্দর উপজেলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে তিনি যদি কোনো সুবিধা গ্রহণ বা অনিয়ম করার চেষ্টা করেন, তবে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন