পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য খানখানাবাদ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ৯:১২ অপরাহ্ণ

পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য খানখানাবাদ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান।

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

 

অভিযানে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার নেতৃত্ব দেন। এ সময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করাই এ অভিযানের মূল উদ্দেশ্য বলে জানানো হয়।

 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। একটি সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য খানখানাবাদ গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

 

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে খানখানাবাদ ইউনিয়নের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও নান্দনিক হয়ে উঠবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন