বাঁশখালীতে বন্যাদুর্গত ১,২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: নিজস্ব অর্থায়নে পাশে দাঁড়ালেন আমীর মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী।
মোহাম্মদ আমিনুল ইসলাম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১,২০০ পরিবারের মাঝে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক আমীর মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী।
ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় তিনি বলেন, দুর্যোগের সময় সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক দায়িত্ব থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ভবিষ্যতেও তিনি মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
স্থানীয়দের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ১,২০০ পরিবারের জন্য ত্রাণ বিতরণ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, যা দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ১০:১৪ অপরাহ্ণ