বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ । ১০:২২ অপরাহ্ণ

বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার আয়োজনে এবং হিলটপ এনজিওর সার্বিক সহযোগিতায় বান্দরবান জেলা শাখার সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

আজ ৩০ জুলাই বৃহস্পতিবার জেলা সদরের মেম্বার পাড়া এলাকায় এই আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার সভাপতি মোঃ আলিম উল্লাহ-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি,

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ববি নীলিমা আক্তার নীলা, এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বলেন, মানবাধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশনকে নির্দলীয় ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে এই সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বান্দরবানের শান্তি, সম্প্রীতি ও মানবাধিকার সুরক্ষায় সরকারের পাশাপাশি মানবাধিকার কমিশনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

প্রধান আলোচক কবি নীলিমা আক্তার নীলা তাঁর বক্তব্যে মানবাধিকার কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, দেশের প্রতিটি কোণায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর। তিনি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

 

সভাপতির বক্তব্যে মোঃ আলিম উল্লাহ বান্দরবান জেলায় মানবাধিকার সুসংহত করতে এবং সাধারণ মানুষের আইনি সহায়তা ও অধিকার আদায়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন