বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১০:০০ অপরাহ্ণ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (GDS) বিভাগ ও GDS Club, Bandarban University-এর উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর মোঃ জসীম উদ্দীন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম, গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, বিভাগের প্রভাষক শাহাদাত হোসাইন ও নকিবুল ইসলাম চৌধুরী, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া, এডমিশন অফিসার বশির উল্যাহ এবং সৈয়দ তানজিমুল হাকিম সাফওয়ান। এছাড়াও কর্মসূচিতে GDS বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় বিভিন্ন ফলদ ও বনজ চারা বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, জলবায়ু দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়নের চর্চাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

একটি চারা শুধু একটি গাছের সূচনা নয়—এটি একটি সবুজ ভবিষ্যৎ, পরিবেশগত দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি।

 

একটি চারা, একটি প্রত্যয়—সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন