গোয়ালিয়াখোলা এসইএস ভিপি মডেল হাই স্কুলের এসএসসি-২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৩:০৪ অপরাহ্ণ

গোয়ালিয়াখোলা এসইএস ভিপি মডেল হাই স্কুলের এসএসসি-২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

 

বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলা এসইএস ভিপি মডেল হাই স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ২০শে আগস্ট (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন রিয়াদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু মার্মা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালিয়াখোলা এসইএস ভিপি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নুরুল আমিন, বান্দরবান সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, বান্দরবান সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হরিষ চন্দ্র তঞ্চঙ্গ্যা, বান্দরবান সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী এবং ৪নং সুয়ালক ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন।

 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গোয়ালিয়াখোলা এসইএস ভিপি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র সুশীল সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবন ও সফলতা কামনা করেন।

 

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্বারক প্রদানের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন