বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ ঢেমশা সংযোগ সড়ক সংস্কার করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের।
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের আওতাধীন দক্ষিণ ঢেমশা ২নং ওয়ার্ডের খোরাসামার পাড়া সংযোগ সড়কের প্রবেশমুখ দ্রুত সংস্কার করা হয়েছে। সম্প্রতি পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এই সড়কের প্রবেশমুখে মারাত্মক ভাঙ্গন দেখা দেয়, ফলে জনসাধরণ ও যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল।
বিষয়টি স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নজরে আসা মাত্রই তিনি জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এবং ৮০ ফুট রাস্তা ব্রিক সলিংয়ের মাধ্যমে চলাচলের উপযোগী করে তোলেন।
গতকাল সড়কটির সার্বিক সংস্কার কাজ ও ব্যবস্থাপনা তদারকি করতে সরেজমিন পরিদর্শন করেন ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো: আবু তাহের।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব হানিফ মানিক, উপজেলা সহকারী প্রকৌশলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে এলাকাবাসীর উদ্দেশ্যে ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো: আবু তাহের বলেন,”আমাদের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও নিরাপদ রাখতে আমরা সবসময় সচেষ্ট আছি। দক্ষিণ ঢেমশা খোরাসামার পাড়া সংযোগ সড়কটি সাম্প্রতিক বনক্ষতিতে ক্ষতিগ্রস্ত হয়ে জনগণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছিল। বিষয়টি জানার পর আমরা বিলম্ব না করে দ্রুত সংস্কারের উদ্যোগ নিই এবং তা সফলভাবে বাস্তবায়ন করেছি। জনগণের দুর্ভোগ লাঘবে এবং এলাকার সার্বিক উন্নয়নে আমাদের এই ধরনের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সড়কটি দ্রুত সংস্কার হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ৮:২৯ অপরাহ্ণ