বাঁশখালীতে মারকাযুত তানযীল ইসলামিয়া মাদ্রাসার পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৩২ অপরাহ্ণ

বাঁশখালীতে মারকাযুত তানযীল ইসলামিয়া মাদ্রাসার পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব কোকদণ্ডী গুলিস্তান পাড়ায় অবস্থিত মারকাযুত তানযীল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারি হেলাল উদ্দিন আল হাবিব সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আশেকুর রহমান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী থানা জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর আশরাফি, মাওলানা লোকমান, হাজি আব্দুল খালেক, আহমাদুল হক শাহাদত, সাংবাদিক আমিনুল ইসলাম, মাওলানা হাফেজ হাসান, হাফেজ মনিরুল্লাহ, মাস্টার জাফর, মুহাম্মদ সিরাজসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

 

অনুষ্ঠানে মাদ্রাসার পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে তারা সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন