সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন
প্রতিনিধি মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের সাতকানিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত এ সম্মেলনে কুরআনের হাফেজ, হিফজ মাদ্রাসার শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সম্মেলনের সফলতা কামনায় সহযোগিতা করে আল-কুরআনুল কারীম ইনস্টিটিউট, কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হুফ্ফাজ আব্দুল হক (দা.বা.), চেয়ারম্যান, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ড. আলহাজ্ব মাওলানা আ.ফ.ম. খালিদ হোসেন, সাবেক ধর্ম উপদেষ্টা, বাংলাদেশ সরকার।
এছাড়া আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শিহাব উদ্দিন জমীরী (দা.বা.) ও হাফেজ কারী মাওলানা আব্দুর রহমান (দা.বা.)।
সম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ কারী মাওলানা আনোয়ারুল হক, সভাপতি, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা।
দিনব্যাপী এ প্রশিক্ষণ ও সম্মেলনে হিফজ শিক্ষার মানোন্নয়ন, হাফেজদের দায়িত্বশীলতা, আদর্শিক তারবিয়াত এবং কুরআন শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, কুরআনের হাফেজদের সঠিক তারবিয়াত ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
শেষে দেশ, জাতি, উম্মাহ ও কুরআনের খেদমতের জন্য বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:১৮ পূর্বাহ্ণ