ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা সহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা সহ গ্রেপ্তার ১

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

 

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ জমির উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

জমির উদ্দিন হরিপুর উপজেলার বহতি গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের সময় গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় মা অফসেট প্রেসের সামনে পাকা সড়ক থেকে জমির উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের তথ্যমতে, জমির উদ্দিনের বিরুদ্ধে মাদক, চুরি ও জাল টাকা সংক্রান্ত মামলাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

ঠাকূরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম রসুল কাজল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন