সারাদেশে আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’ এর প্রতিবাদে রুহিয়ায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াও রাজনীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৬:১০ মিনিট থেকে প্রায় ঘণ্টাব্যাপী রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করে রুহিয়া উপজেলা যুবদল। রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী ও গণবিরোধী শক্তি বিদায় নিলেও তাদের পেতাত্মা ও সন্ত্রাসীরা এখনও দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত করছে। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কখনো অন্যায় ও সন্ত্রাসের কাছে মাথা নত করেনি এবং করবেও না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুবদলের প্রতিটি নেতাকর্মী আজ রাজপথে জাগ্রত থেকে জনগণের জানমালের নিরাপত্তায় ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। বক্তারা অবিলম্বে এই অগ্নিসংযোগ ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায়, যুবদল দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল সরকার, ১ নং রুহিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান প্রমুখ। প্রতিবাদ সভা শেষে পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রুহিয়া চৌরাস্তা ও কর্ণফুলী এলাকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০৯ অপরাহ্ণ