সাতকানিয়ায় করইয়ানগর ঠাকুরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৪৩ অপরাহ্ণ

সাতকানিয়ায় করইয়ানগর ঠাকুরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের করইয়ানগর ঠাকুরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সার্বিক শিক্ষার মান উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী র‍্যালি, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিদারুল আলম। সাতকানিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিব্বাড়ি মজিদিয়া মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কান্তি দাশ এবং সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিহাব উদ্দিন মুহাম্মদ ইউসুফ।

 

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক নেপাল কান্তি দাশ, সমাজসেবক নাছির উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, কামাল হোসেন, ছৈয়দ নুর, আব্দুর রহমান সওদাগর, প্রবাসী মোহাম্মদ সেলিম ও ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল আলম বলেন, “দিন দিন মাদকের উপদ্রব বেড়ে চলেছে। এই করাল গ্রাস থেকে বাঁচতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে, অন্যথায় এলাকার পরিবেশ নষ্ট ও জাতি ধ্বংস হয়ে যাবে।” তিনি আরও বলেন, নিজ নিজ অবস্থান থেকে সন্তানদের মাদকমুক্ত রাখতে অভিভাবকদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি সমাজকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

 

প্রধান বক্তার বক্তব্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, “শিক্ষকরা কী পড়াচ্ছেন, তার খোঁজ নেওয়ার দায়িত্ব অভিভাবকদের। সন্তান স্কুলে ঠিকমতো যাচ্ছে কি না এবং স্কুলের নাম করে কোথায় যাচ্ছে, সেদিকে গভীর দৃষ্টি রাখতে হবে।” তিনি আরও বলেন, “সন্তান কার সাথে মিশছে তা খেয়াল রাখতে হবে, কারণ ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ’। যুগোপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে পিতা-মাতাকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।”

 

সভাপতির বক্তব্যে দিদারুল আলম শিক্ষার সুবজ পরিবেশ বিনির্মাণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক ও যুগোপযোগী জ্ঞান অর্জনের বিকল্প নেই।”

 

অনুষ্ঠানে ডেঙ্গুর বিস্তার রোধ ও এর প্রতিকার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পল্লী চিকিৎসক নেপাল কান্তি দাশ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী ও ডেঙ্গু প্রতিরোধ র‍্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন