ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪৬ অপরাহ্ণ

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং নিবিড় তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে রুহিয়া থানা পুলিশ।অভিযানে মাদক উদ্ধারসহ ৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো রুহিয়া উপজেলা ৩ নং রাজাগাঁও রাজারামপুর এলাকায় জয়দেব সরকারের১। মানিক সরকার (৩৫) খড়িবাড়ী (গুচ্ছগ্রাম) এলাকার খোকা রায় এর ছেলে

 

,২। মলিন রায় (২৬), ৬ নং সেনুয়া ইউনিয়নের মোলানখুড়ি,এলাকার জগদিশ রায় এর ছেলে

 

৩। সুব্রত রায় (২৪)পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকশ টিম পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০ (দশ) পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

 

রুহিয়া থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদক, মামলার আসামী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীদের বিরুদ্ধে এই জোরালো অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন