চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ স্কুল মাঠে ছাত্রদল ক্রীড়া কমিটির বর্ণাঢ্য আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয উপজেলার জোরারগঞ্জ স্কুল মাঠে ছাত্রদল ক্রীড়া কমিটির বর্ণাঢ্য আয়োজনে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন। এ সময় অন্যানোর মাঝে মঞ্চে উপস্থিত ছিলেন- মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম কারগারের পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় ছাত্রদল ক্রীড়া কমিটির উদ্যোগে খেলাধুলার যে যাত্রা শুরু হয়েছে তা আগামীতে ও অব্যাহত থাকবে।
তিনি বলেন, মীরসরাই উপজেলার সর্বত্র অতীত আওয়ামী লীগ সরকারের সময়ে যেখানে মাদকের মোহে ডুবে থেকেছিলো যুব সমাজ সেখানে আমরা ক্ষমতায় আসার পর যুব সমাজকে মাদক থেকে খেলাধুলায় মনোনীবেশ করিয়ে মীরসরাই উপজেলার সর্ব শ্রেনী ও পেশার মানুষের মন খুশি রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতে ও তা যেনো অব্যাহত রাখা যায় সে জন্য তিনি সকল শ্রেণী ও পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ১০:১৬ অপরাহ্ণ