পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ
প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের পটিয়া উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করতে মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ, আমপারা ও নূরানী কায়দা উপহার দেওয়া হয়েছে।
উপজেলার হযরত ইমাম হুসাইন (রা.) ইসলামী কমপ্লেক্স এবং মনসা আলহাজ্ব ইকবাল আহমদ ফোরকানিয়া, এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে এসব ধর্মীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ হাজী নুরুল কবির। প্রধান বক্তা ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. সেলিম, লায়ন মাহতাব উদ্দিন, রেখা বেগম ও মো. জসিম সওদাগর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. আবু বাকার আল কাদেরী। এ সময় সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র কোরআন শিক্ষার প্রসার এবং কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ১:১২ অপরাহ্ণ