উত্তর চট্টগ্রামের মীরসরাইতে নতুন গজিয়ে ওঠা সাংবাদিক নামধারীরা চালু করেছে দুই প্রেসক্লাব, ওই দুই প্রেসক্লাবের রয়েছে ৪ কমিটি
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাইতে ৫ আগষ্টের পর থেকে গজিয়ে ওঠা এবং বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আরোহণের পর থেকে কেউ কেউ নিজেদেরকে বিএনপি’র সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকতার নামে যাহা করে যাচ্ছে তা নিয়ে রিতি মতো মানসম্মান বাঁচিয়ে চলতে ও কষ্ট হচ্ছে মীরসরাইতে দায়িত্ব রত: দেশের নামিদামি বিভিন্ন পত্রিকার প্রবীণ প্রতিনিধি/সাংবাদিকদের কে।
মোদ্দা কথায় বলতে হবে- মাশাল্লাহ্ দীর্ঘদিন যাবত মীরসরাই উপজেলা সদরে বিবদমান দুই প্রেসক্লাব (মিরসরাই প্রেসক্লাব ও মীরসরাই উপজেলা প্রেসক্লাব) দুই প্রেসক্লাব নিয়ে যখন রশি টানাটানি চলে আসছিলো তখন বিগত ১৭ বছর লাপাত্তা থাকা কতিপয়রা ৫ আগষ্টের পর থেকে মাথা ছাড়া দিয়ে শেষোতক বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরই ওই দুই প্রেসক্লাব কে পাশ কাটিয়ে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় আরো একটি প্রেসক্লাব (জোরারগঞ্জ প্রেসক্লাব) চালু করে! যেই প্রেসক্লাবের রয়েছে দুই কমিটি!!! অন্যদিকে বারইয়ারহাট পৌরসভা কেন্দ্রিক গড়ে তোলা হয় আরো একটি প্রেসক্লাব (বারইয়ারহাট প্রেসক্লাব)! আর ওই বারইয়ারহাট প্রেসক্লাবের ও দুই কমিটি দুই দিকে রশি টানাটানিতে মত্ত হয়ে রয়েছে!!
আর ওই প্রেসক্লাব গুলোতে ঢালাও ভাবে বিএনপি’র নেতা কর্মীদের নাম অন্তর্ভুক্ত করে দেয়া হয় উপদেষ্টা সহ নানাবিধ: পদে!!!
খবর নিয়ে জানা গেছে, ওই সব বিএনপি’র নেতা কর্মীদের মধ্যে অনেকেই তা জানেন ও না!
আর একজনকে দুই প্রেসক্লাবের কমিটিতে রাখার বিষয়টি অত্যন্ত পরিস্কার বিধায় হাস্যরসাত্মক’র জন্ম দিয়েছে।
খতিয়ে দেখলে দেখা যাবে- ওই সব প্রেসক্লাব গুলোতে মীরসরাইতে কর্মরত: দেশের নামিদামি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার কোনো প্রতিনিধি/সাংবাদিক নেই!
তাহলে প্রেসক্লাব চালু করা সাংবাদিক নামের ওরা কারা?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৮:৫১ অপরাহ্ণ