বান্দরবানে হিল রানারদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ১১:৫৯ পূর্বাহ্ণ

বান্দরবানে হিল রানারদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন

মো. আব্দুল্লাহ, বান্দরবান প্রতিনিধি;

বান্দরবানের বর্তমান ও সাবেক হিল রানারদের নিয়ে ‘বান্দরবান হিল রানার্স কমিটি’ নামে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

বুধবার (১৪অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বান্দরবান শহরের মেঘদূত বর্তমান ও সাবেক হিল রানার্স প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে ডা. শান্তানু দাশ এবং সাধারণ সম্পাদক পদে মো. আরিফ।

এসময় উপস্থিত ছিলেন মো. জোবায়ের, সাঅংপ্রু মারমা (ক্য ক্য), রূপক চৌধুরী, রিববানুল কবির, সুজন কান্তি দাশ, মং হ্লা থোয়াই মারমা, জসিং থোয়াই মারমা, পার্থ রুদ্র, হৃদয় বড়ুয়া,ইকবাল হাসান অনিক, দীপংকর মল্লিক, মো.ইমতিয়াজ চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. রবিউল হোসেন, মো.জুয়েল হোসাইন, শিমুল দাশসহ আর অনেকে ছিল।

 

সভায় বান্দরবানের হিল রানারদের পারস্পরিক কল্যাণ, ঐক্য, সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে কমিটির বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

 

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি বান্দরবানের হিল রানারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বাড়াতে কাজ করবে। পাশাপাশি ম্যারাথন আয়োজনকে আরও সুসংগঠিত করা এবং হিল রানারদের দক্ষতা উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন