নারায়ণগঞ্জে বিনামূল্যে শিশু ও গর্ভবতী মায়েদের টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ২:১৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বিনামূল্যে শিশু ও গর্ভবতী মায়েদের টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত

মুকুল আহমেদ মামুন (স্টপ রিপোর্টার):

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নে ০ থেকে ১৮ মাস বয়সী শিশু এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এক বিশেষ বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দিনব্যাপী এনায়েত নগর ইউনিয়নের পশ্চিম মাসদাইর এলাকার ঐতিহ্যবাহী প্রধান বাড়িরে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

 

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, পোলিও, ডিপিটি, হাম-রুবেলাসহ শিশুদের মারাত্মক বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ এবং গর্ভবতী মায়েদের প্রসূতি স্বাস্থ্য রক্ষায় সরকারি রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই নিয়মিত ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা নিজ নিজ শিশু সন্তান ও এলাকার প্রসূতি মায়েদের নিয়ে মাসদাইর প্রধান বাড়ির টিকাদান কেন্দ্রে ভিড় জমান। স্বাস্থ্যকর্মীরা সুশৃঙ্খলভাবে শিশু ও মায়েদের শারীরিক অবস্থা পরীক্ষা শেষে প্রয়োজনীয় টিকাদান সম্পন্ন করেন।

 

এ বিষয়ে এনায়েত নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান প্রধান বলেন, একটি সুস্থ ও রোগমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিশুদের সময়মতো নিয়মিত টিকা দেওয়া অত্যন্ত জরুরি। একই সাথে প্রসূতি মায়েদের শারীরিক সুস্থতা নিশ্চিতে সরকারি এই স্বাস্থ্যসেবা আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। মাসদাইর প্রধান বাড়িসহ ইউনিয়নের প্রতিটি ব্লকেই এই সেবা নিয়মিত পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কোনো শিশু বা মা টিকাদান সুবিধা থেকে বঞ্চিত না হন।”

 

এলাকাবাসী ও স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা প্রকাশ করেন এবং নিয়মিত নিজ এলাকায় এমন স্বাস্থ্যসেবা পাওয়ায় সন্তোষ জ্ঞাপন করেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন