ছদাহা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে সাইদুজ্জামান পারভেজ (ভূঁইয়া)

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ১:২০ অপরাহ্ণ

ছদাহা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে সাইদুজ্জামান পারভেজ (ভূঁইয়া)

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

আসন্ন ১৫ নং ছদাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ছদাহা আফজলনগর ৪ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সেবার লক্ষ্য নিয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সমাজসেবক সাইদুজ্জামান পারভেজ (ভূঁইয়া)।

 

ইতিমধ্যেই তিনি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শুরু করেছেন। সামাজিক ও মানবিক নানা কর্মকাণ্ডে দীর্ঘদিন যুক্ত থাকায় স্থানীয়দের মাঝে তার প্রার্থিতা বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

 

নিজের প্রার্থিতা ও ভিশন সম্পর্কে সাইদুজ্জামান পারভেজ (ভূঁইয়া) বলেন:

 

“পদের চেয়ে বড় পরিচয় আমি আপনাদেরই মানুষ। আফজলনগর ৪ নং ওয়ার্ডের মুরুব্বি, ভাই-বোন ও বন্ধুগণ, আসন্ন ছদাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সেবা করার এক মহান সুযোগ পেতে আমি মেম্বার পদে প্রার্থিতা প্রকাশ করেছি। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে শাসন নয়, নেতৃত্ব মানে সেবক হওয়া। আপনাদের সুখ-দুঃখে ছায়া হয়ে পাশে থাকার অভিপ্রায় নিয়ে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা আমার জন্য দোয়া ও সমর্থন করবেন, যেন সততা ও নিষ্ঠার সাথে আমৃত্যু আপনাদের সেবা করে যেতে পারি।”

 

প্রার্থীর সামাজিক ভূমিকা ও গ্রহণযোগ্যতা নিয়ে এলাকার জ্যেষ্ঠ বাসিন্দা ও তরুণ সমাজ অত্যন্ত আশাবাদী। আফজলনগর ৪ নং ওয়ার্ডের স্থানীয় এক বাসিন্দা বলেন”সাইদুজ্জামান পারভেজ সবসময় আমাদের বিপদে-আপদে পাশে থাকেন। তিনি একজন সৎ, বিনয়ী ও সমাজসেবক মানুষ। এলাকার যেকোনো প্রয়োজনে আমরা তাকে কাছে পাই। তিনি মেম্বার পদপ্রার্থী হওয়ায় আমরা সবাই অনেক আনন্দিত। আমরা বিশ্বাস করি, তিনি প্রতিনিধি নির্বাচিত হলে আমাদের ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন হবে এবং অবহেলিত মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে। আমরা এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ উনার পাশে আছি।”

 

ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সবার নিকট দোয়া ও ভালোবাসা প্রার্থনা করেছেন। এলাকার সর্বস্তরের জনগণও একটি পরিবর্তন ও সমৃদ্ধ ৪ নং ওয়ার্ড গড়ার লক্ষ্যে তার সমর্থনে সোচ্চার হয়ে উঠছেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন