ছদাহা ৮ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান মেম্বার পদপ্রার্থী মোঃ সাইফুদ্দিন
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
আসন্ন ১৫নং ছদাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৮ নং ওয়ার্ডে নির্বাচনী আবহাওয়া বেশ সরগরম হয়ে উঠেছে। এই নির্বাচনে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন মোঃ সাইফুদ্দিন। ইতিমধ্যেই এলাকা জুড়ে তাঁর ব্যানার, পোস্টার ও প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
মোঃ সাইফুদ্দিন জানান, ছদাহা ৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুসংগঠিত ও ডিজিটাল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য। ওয়ার্ডের পিছিয়ে পড়া রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাতের বেলা রাস্তার আলোর ব্যবস্থা করা এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার দিকে উৎসাহিত করা তাঁর অন্যতম অগ্রাধিকার। সর্বস্তরের জনগণের জন্য ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সুবিধা ও সেবা সহজে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচনী ভাবনার কথা জানাতে চাইলে মেম্বার পদপ্রার্থী মোঃ সাইফুদ্দিন বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এলাকার মানুষের ভালোবাসা ও সেবার মানসিকতা নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার আশা করছি, ছদাহা ৮ নং ওয়ার্ডের অবহেলিত মেহনতী মানুষের অধিকার আদায় এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাই আমার প্রধান কাজ হবে। আমার ৮ নং ওয়ার্ডের সকল সম্মানিত মুরুব্বি, যুবক ও সর্বস্তরের জনগণের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। আমাকে সুযোগ দিলে আমি জনগণের সেবক হয়ে পাশে থাকবো।”
এলাকার স্থানীয় এক প্রবীণ বাসিন্দা ও সমাজসেবক সাইফুদ্দিন প্রার্থীর বিষয়ে বলেন:মোঃ সাইফুদ্দিন একজন সৎ, পরিচ্ছন্ন ও সামাজিক কাজে নিবেদিতপ্রাণ ব্যক্তি। যেকোনো বিপদে-আপদে এলাকার মানুষের পাশে তাকে আগে পাওয়া যায়। আমরা মনে করি, ছদাহা ৮ নং ওয়ার্ডকে সুসংগঠিত ও উন্নত করতে এমন একজন তরুণ ও যোগ্য মেম্বার খুবই প্রয়োজন।”
বর্তমানে ছদাহা ৮ নং ওয়ার্ডে নির্বাচনী আমেজ তুঙ্গে এবং স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে মোঃ সাইফুদ্দিনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ২:৪৮ অপরাহ্ণ