সাতকানিয়ায় পাহাড় কেটে ঘর বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ৬:৪২ অপরাহ্ণ

সাতকানিয়ায় পাহাড় কেটে ঘর বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিবেশ আইন অমান্য করে পাহাড় কেটে বসতঘর নির্মাণ ও তা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

 

স্থানীয় সূত্রে জানা যায় বাজালিয়া ইউনিয়নের কুইচ্চা ঘোনা এলাকায় সম্প্রতি অবাধে পাহাড় কেটে একটি বসতঘর তৈরি করেন আলাউদ্দীন নামের এক ব্যক্তি। পাহাড় কাটার পর নির্মাণ করা ওই ঘরটি তিনি অন্যত্র ভাড়াও দিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। প্রতিবেশগত সংকট তৈরি করে এভাবে স্থাপনা তৈরি করায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

 

তবে পাহাড় কাটা ও ঘর ভাড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আলাউদ্দীন। তিনি দাবি করেন, আমরা পরিবার নিয়ে এখানেই বসবাস করছি। যে জায়গায় ঘর তোলা হয়েছে, সেটির নিচের অংশ আমাদের পারিবারিক সম্পত্তি। প্রায় ৫০ বছর আগে আমার দাদা সরকার থেকে জায়গাটি ইজারা নিয়েছিলেন।

 

এদিকে স্থানটি সরকারি খাসজমি কি না, ইজারার মেয়াদ বা বৈধ কাগজপত্র রয়েছে কি না এবং পাহাড় কেটে স্থাপনা নির্মাণের কোনো প্রশাসনিক অনুমতি ছিল কি না তা সংশ্লিষ্ট ভূমি ও বন বিভাগের নথি পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

অভিযোগের বিষয়ে বাজালিয়া বড়দুয়ারা বিট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে বন বিভাগ অবহিত হয়েছে। দ্রুতই সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন