ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে সাতকানিয়ায় মহা নবমী উদযাপিত হচ্ছে
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
ঢাকের বাদ্য, ধূপের সুবাস আর ভক্তদের উৎসবমুখর পদচারণায় চট্টগ্রামের সাতকানিয়ায় অত্যন্ত শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে মহা নবমী উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসবের এই মহান দিনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন মণ্ডপে ঢল নেমেছে সর্বস্তরের পুণ্যার্থী ও দর্শনার্থীদের।
আজ মহা নবমীর বিশেষ তিথিতে সাতকানিয়া উপজেলার প্রতিটি মণ্ডপে বিহিত পূজা ও অঞ্জলি প্রদান সম্পন্ন হয়েছে,ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করে পরিবার, দেশ ও সাতকানিয়ার সার্বিক সমৃদ্ধি এবং সকল সম্প্রদায়ের মধ্যে অমলিন সৌহার্দ্য কামনায় বিশেষ প্রার্থনা করেন।
উৎসবকে ঘিড়ে উপজেলাজুড়ে বিরাজ করছে এক আনন্দঘন পরিবেশ। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সমন্বয়ে দর্শনার্থীদের জন্য গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তার চিত্র খতিয়ে দেখতে গতকাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে শুভকামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করছেন।
পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে দর্শনার্থীরা এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে আনন্দ উপভোগ করছেন।
সব মিলিয়ে, ঐতিহ্যবাহী ধর্মীয় সম্প্রীতির প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে মহা নবমীর এই দিনে উৎসব ও আনন্দের দোলায় ভাসছে গোটা সাতকানিয়াবাসী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ৯:৫২ পূর্বাহ্ণ