বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন, কনসেনসাস ব্যান্ডের প্রথম গান ‘অঞ্জনা’ প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ । ৭:৫১ অপরাহ্ণ

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন, কনসেনসাস ব্যান্ডের প্রথম গান ‘অঞ্জনা’ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের উদীয়মান তরুণদের পরীক্ষামূলক ও বিকল্প ধারার রক ব্যান্ড ‘কনসেনসাস’-এর প্রথম মৌলিক গান ‘অঞ্জনা’ অবশেষে প্রকাশিত হয়েছে। শ্রোতা ও ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত এই গানটি বান্দরবানের স্থানীয় ব্যান্ড সংগীতে নতুন মাত্রা যোগ করেছে। গানটি পাওয়া যাবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ।

 

২০২৩ সালের ৫ মে যাত্রা শুরু করে ব্যান্ড কনসেনসাস। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও সংগীত আয়োজনে পরিবেশনার মাধ্যমে ব্যান্ডটি নিজেদের সংগীতযাত্রা অব্যাহত রেখেছে। এবার নিজেদের প্রথম মৌলিক গান প্রকাশের মধ্য দিয়ে তারা নতুন এক অধ্যায়ে প্রবেশ করল।

 

বান্দরবানের ব্যান্ড সংগীতের ইতিহাসে ‘নির্বাক’ ব্যান্ডের অ্যালবাম প্রকাশ একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে পরিচিত। সেই ধারাবাহিকতায় কনসেনসাস ‘অঞ্জনা’ প্রকাশ স্থানীয় রক সংগীতের অঙ্গনে নতুন গান ও সৃজনশীলতার সম্ভাবনাকে আরও এগিয়ে নিল।

 

পাহাড়ের মাটি, তরুণদের স্বপ্ন আর সংগীতের প্রতি ভালোবাসাকে সঙ্গী করে কনসেনসাসের এই নতুন যাত্রা স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। ‘অঞ্জনা’র মধ্য দিয়ে বান্দরবানের রক সংগীতে আরও নতুন সৃষ্টি ও মৌলিক গান যুক্ত হওয়ার পথ উন্মুক্ত হলো।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন