বান্দরবানে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ২৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ৫:০০ অপরাহ্ণ

বান্দরবানে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ২৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। একই সাথে দলের নতুন আহ্বায়ক কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ই অক্টোবর (সোমবার) সকালে বান্দরবান জেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে মোঃ শহিদুর রহমান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির সহ সদ্য আত্মপ্রকাশ পাওয়া বান্দরবান জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ ওসমান গনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় তরুণদের ভূমিকা অপরিসীম। গণঅধিকার পরিষদ শুরু থেকেই জাতীয় স্বার্থে সংগ্রাম করে আসছে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে এন এ জাকির সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও অধিকার আদায়ের রাজনীতিতে সক্রিয় থাকার আহ্বান জানান।

 

এ সময় আগামী ৬ মাসের জন্য মোঃ শহিদুর রহমান সোহেলকে আহ্বায়ক করে ২৮ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও আত্মপ্রকাশ করা হয়।

 

নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ শহিদুর রহমান সোহেল তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “সকল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে বান্দরবান জেলা গণঅধিকার পরিষদ সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে। আগামী দিনে গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।”

 

আলোচনা সভা ও বান্দরবান জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শেষে কেক কেটে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্যে দিয়ে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন