সাতকানিয়ায় ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালন উপলক্ষে বিশিষ্টজনদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ১০:৫৪ অপরাহ্ণ

সাতকানিয়ায় ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালন উপলক্ষে বিশিষ্টজনদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় আগামী ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালন উপলক্ষে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেরানীহাটে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় বক্তারা দীর্ঘ দিন পর পল্টন ট্রাজেডির স্মৃতি চারণ করে বলেন, তৎকালীন সময়ে সংঘটিত ওই নির্মম ও বর্বরোচিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ক.ম ফরিদুল আলম, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ ও উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন।

 

এছাড়াও পেশাজীবী ও স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি মোরশেদুল আলম ও অর্থ সম্পাদক আব্দুল হামিদ; মা-শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান; সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম বাবর; কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নাজিম উদ্দিন; শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানীহাট শহর শাখার সহ-সভাপতি মাহমুদুল হক ও জামায়াত নেতা মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

 

সভায় সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, ফরিদ উদ্দিন, নুরুল ইসলাম সবুজ, জাহেদুল ইসলাম, নুরুল ইসলাম, আরিফুর রহমান আফজলী, আব্দুল আজিজ, মুহাম্মদ ইউচুফ, মুহাম্মদ জোবাইর, ইকবাল হোসাইন, জিয়াবুল হক ও খোরশেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীবৃন্দ।

 

সভায় জানানো হয়, ২৮ অক্টোবর (বুধবার) বিকেল ৩টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাটস্থ হক টাওয়ারের সামনে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

 

বুধবারের এই সমাবেশ ও মিছিলে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন