“বান্দরবান জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন দ্বিনা তঞ্চঙ্গ্যা”।
বান্দরবান জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন দ্বিনা তঞ্চঙ্গ্যা।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পরম মমতায় আলো ছড়াচ্ছেন এক আদর্শ কারিগর। তিনি দ্বিনা তঞ্চঙ্গ্যা। নিষ্ঠা, একাগ্রতা আর গুণগত শিক্ষাদানের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বান্দরবান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন তিনি।
শিক্ষা ক্ষেত্রে অনুকরণীয় অবদান, মেধা ও পেশাগত দক্ষতার মূল্যায়ন করে জেলা যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তে তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়। দ্বিনা তঞ্চঙ্গ্যার এই সাফল্যে আনন্দের হাওয়া বইছে তাঁর কর্মস্থল ও স্থানীয় শিক্ষা মহলে।
এ বিষয়ে শিক্ষার্থীরা জানান: “দ্বিনা ম্যাম আমাদের খুব চমৎকার করে বুঝিয়ে পড়ান। উনি শ্রেষ্ঠ শিক্ষিকা হওয়ায় আমরা ভীষণ আনন্দিত ও গর্বিত।
এ বিষয়ে দ্বিনা তঞ্চঙ্গ্যা জানান: যেকোনো কাজের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয় এবং সকল শিক্ষার্থীর। আগামীতেও যেন শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি, এটাই আমার মূল লক্ষ্য।
স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, দ্বিনা তঞ্চঙ্গ্যার এই অর্জন পাহাড়ি জনপদে নারীদের শিক্ষা ও পেশাগত উন্নয়নে অন্য সবার জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
পাহাড়ের প্রান্তিক জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই মহতী যাত্রা অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন
Array