রোয়াংছড়িতে আর্স বাংলাদেশ-এর উদ্যোগে পর্যটক গাইডদের প্রশিক্ষণ, ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান
রোয়াংছড়িতে আর্স বাংলাদেশ-এর উদ্যোগে পর্যটক গাইডদের প্রশিক্ষণ, ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান
চিংনুমং মারমা, রোয়াংছড়ি, বান্দরবান:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘আর্স বাংলাদেশ’-এর উদ্যোগে স্থানীয় পর্যটক গাইডদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা, খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন রোয়াংছড়ি উপজেলা পর্যটক গাইড কল্যাণ সমবায় সমিতি লিঃ-এর সাংগঠনিক সম্পাদক ধর্মজয় ত্রিপুরা। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা পর্যটক গাইড কল্যাণ সমবায় সমিতি লিঃ-এর সভাপতি চিংনুমং মারমা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্স বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শামসুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি রেখে অনুষ্ঠানকে সম্মানিত করেন জনাব আমিনুল ইসলাম বকুল এবং রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউপি সদস্য জনাব মংক্যউ মারমা।
দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা ও তদারকি করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিষয়ক বিশেষজ্ঞ প্রশিক্ষক মিসেস সাইন সাইন মারমা। প্রশিক্ষণে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিতকরণ, পর্যটকদের নিরাপত্তা প্রদান এবং পেশাদার নির্দেশনার নানা দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণ পর্ব শেষে আর্স বাংলাদেশ-এর পক্ষ থেকে সমিতির প্রায় ৪০ জন পর্যটক গাইডের মাঝে খাদ্যসামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি, সংগঠনের সার্বিক কার্যক্রম ও স্থায়িত্ব ত্বরান্বিত করতে সমিতির তহবিলে বিশেষ অর্থ সহায়তা প্রদান করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
অভি ফয়সাল ও প্রত্যুষ চাকমার যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় পর্যটন খাতের উন্নয়ন এবং গাইডদের আর্থ-সামাজিক অবস্থা মজবুত করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন
Array