খুঁজুন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন, ১৪৩৩ | ই-পেপার |
ads

একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা ছাত্র ফোরামের হেল্প ডেস্ক চালু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা ছাত্র ফোরামের হেল্প ডেস্ক চালু

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা ছাত্র ফোরামের হেল্প ডেস্ক চালু

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা

প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) এর বান্দরবান অঞ্চল কমিটি।

২১ সেপ্টেম্বর (সোমবার) বান্দরবান সরকারি কলেজ ও বান্দরবান সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। প্রথম দিনের কার্যক্রমে কলেজগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় সংগঠনের পক্ষ থেকে কলেজ প্রাঙ্গণে হেল্প ডেস্ক স্থাপন করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তি সংক্রান্ত নানা জটিলতা নিরসনে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, শিক্ষার্থীদের এই সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় আগামীকাল ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার)-ও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

BTSWF এর বান্দরবান অঞ্চল কমিটির সভাপতি শিমল তঞ্চঙ্গ্যা জানান, পাহাড়ি অঞ্চলের দূর-দূরান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় এবং সহজে সঠিক তথ্যটি পেতে পারে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের কলেজ ভর্তি নিশ্চিত করতে তঞ্চঙ্গ্যা ছাত্র ফোরামের হেল্প ডেস্ক চালু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ

সাতকানিয়ায় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
সাতকানিয়ায় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ আয়োজন

সাতকানিয়ায় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ আয়োজন

প্রতিনিধি মুহাম্মদ আকতার উদ্দিন

কুরআনের আলো ছড়িয়ে দেওয়া, নতুন প্রজন্মকে হিফযুল কুরআনের প্রতি উৎসাহিত করা এবং হাফেজে কুরআনদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ জোন-১-এর সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে ‘হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের হিফযের প্রতি আগ্রহ বৃদ্ধি, কুরআন মুখস্থের মানোন্নয়ন এবং হাফেজে কুরআনদের প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়া হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে কুরআনের শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং কুরআনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা, হিফযের মান রক্ষা করা এবং আগামী প্রজন্মকে কুরআনের খেদমতে উদ্বুদ্ধ করার একটি সুন্দর প্রয়াস।

এ সময় হাফেজে কুরআনদের উৎসাহিত করতে এবং কুরআনের খেদমতে ঐক্যবদ্ধ হতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ

চট্টগ্রাম বিভাগ জোন-১

“ঐক্যবদ্ধ হুফফাজ • কুরআনের খেদমতে • উম্মাহর কল্যাণে”

আগের দিনের উস্তাদ বনাম বর্তমান যুগের শিক্ষক কুরআন-হাদিসের আলোকে শিশুদের সঙ্গে শিক্ষকের আচরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
আগের দিনের উস্তাদ বনাম বর্তমান যুগের শিক্ষক কুরআন-হাদিসের আলোকে শিশুদের সঙ্গে শিক্ষকের আচরণ

আগের দিনের উস্তাদ বনাম বর্তমান যুগের শিক্ষক কুরআন-হাদিসের আলোকে শিশুদের সঙ্গে শিক্ষকের আচরণ

প্রতিনিধি | মুহাম্মদ আকতার উদ্দিন

একসময় মাদ্রাসার উস্তাদ ছিলেন শিক্ষক, অভিভাবক ও শাসক। কঠোর শাসনকেও অনেকে শিক্ষার অংশ মনে করতেন। তবে বর্তমান সময়ে শিক্ষকের দায়িত্ব জ্ঞানদানের পাশাপাশি শিশুর নিরাপত্তা, মর্যাদা ও চরিত্র গঠন নিশ্চিত করা।

আল্লাহ তাআলা বলেন, “আপনি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন, তবে তারা আপনার চারপাশ থেকে সরে যেত।” —সূরা আলে ইমরান: ১৫৯।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।” —তিরমিজি।

শাসন থাকবে, তবে তা যেন শারীরিক আঘাত, অপমান বা অপ্রয়োজনীয় স্পর্শে পরিণত না হয়। শিক্ষার্থীর ব্যক্তিগত সীমারেখা ও নিরাপত্তার প্রতি শিক্ষককে সচেতন থাকতে হবে।

আদর্শ শিক্ষক শুধু কুরআন মুখস্থ করাবেন না; শিক্ষার্থীকে সত্যবাদী, ভদ্র, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবেও গড়ে তুলবেন। ভয় নয়—স্নেহ, হিকমত ও সুন্দর আচরণই হোক শিক্ষার মাধ্যম।

“ভয় দিয়ে নয়—ভালোবাসায় কুরআন শিক্ষা;

শাস্তি দিয়ে নয়—সুন্দর আচরণে চরিত্র গঠন।”

লেখক: মুহাম্মদ আকতার উদ্দিন

চেয়ারম্যান, ক্বলবুল কুরআন ফাউন্ডেশন