টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 880 1811-621422
টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 880 1811-621422
সামিরা আক্তার, টেকনাফ, কক্সবাজার প্রতিনিধি।
টেকনাফের সাবরাং লেজির পাড়ার নূরানী মাদ্রাসার একসঙ্গে দুই ভাই-বোন শিক্ষার্থী সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
তারা সাবরাং আছার বনিয়া এলাকায় মাগরিবের সময় বাড়ি থেকে দোকানে যাওয়ার পর দুই ভাই-বোন নিখোঁজ হওয়ার খবর জানা যায়। তাদের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
নিখোঁজ দুই শিশু হলো তাসফিয়া রহমান ও তাহাসিন। তারা টেকনাফের সাবরাং আছারবুনিয়া এলাকার প্রবাসী জামালের সন্তান বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল মাগরিবের সময় দুই শিশু বাড়িতে লেখাপড়া করছিল। পরে তারা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যায়। এরপর থেকেই তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ তাসফিয়া রহমান নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং তার ছোট ভাই তাহাসিন প্রথম শ্রেণিতে পড়াশোনা করে বলে জানিয়েছে পরিবার।
দুই শিশুর নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাদের সন্ধানে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
কেউ যদি তাসফিয়া রহমান ও তাহাসিনকে কোথাও দেখে থাকেন বা তাদের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
+880 1811-621422


আপনার মতামত লিখুন
Array