মাওসেতুং তঞ্চঙ্গ্যা বান্দরবান জেলা পরিষদের সদস্য মনোনীত রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা।
মাওসেতুং তঞ্চঙ্গ্যা বান্দরবান জেলা পরিষদের সদস্য মনোনীত রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা।
চিংনুমং মারমা, রোয়াংছড়ি বান্দরবান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় রোয়াংছড়ি উপজেলার কৃতি সন্তান জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে শুভকামনা ও শ্রদ্ধা জানানো হয়েছে। এই উপলক্ষে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত সদস্য জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যা বিহারে উপস্থিত হয়ে পূজনীয় ভিক্ষুসংঘের চরণে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিহার প্রাঙ্গণে পঞ্চশীল গ্রহণ, ভিক্ষুসংঘকে উদ্দেশ্য করে চীবর দান এবং খাদ্যভোজ্যসহ অন্যান্য বিবিধ সামগ্রী দান অষ্টপরিষ্কার সম্পাদন করেন। এ সময় সমগ্র মানবজাতির সুখ-শান্তি এবং ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে পাহাড়ের সর্বস্তরের মানুষের সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
আয়োজিত ধর্মীয় সভা ও শুভকামনা জ্ঞাপন অনুষ্ঠানে স্থানীয় বিএনপির রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রোয়াংছড়ি উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও উৎসবমুখর করে তোলে। রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর এই নতুন দায়িত্বে তিনি পার্বত্য এলাকার উন্নয়ন ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠান শেষে নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোয়াংছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন
Array