আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিযোগিতায় বান্দরবান আইডিয়াল স্কুলের সাফল্য
আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিযোগিতায় বান্দরবান আইডিয়াল স্কুলের সাফল্য
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বক্তব্য ও কুইজ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে বান্দরবান আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা। বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাইলুং খুমি। অন্যদিকে, কুইজ প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে বিদ্যালয়ের তিন শিক্ষার্থী লিলিশে মারমা, তুতুলি তঞ্চঙ্গ্যা ও পূর্ণ বিকাশ।
রবিবার (১১ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। সভাপতিত্ব করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, “বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়েশিশুর অধিকারে বিনিয়োগ করুন।” এ আয়োজনের মাধ্যমে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার প্রসার এবং নারী ও কন্যাশিশুর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ছাইলুং খুমি নিজের মেধা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় তিন শিক্ষার্থীর পুরস্কার অর্জন বিদ্যালয়ের জন্য আরও একটি আনন্দের সংবাদ। তাদের এ সাফল্য শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ইতিবাচক দৃষ্টান্ত।
পুরস্কার অর্জনকারী শিক্ষার্থী দের তালিকা ছাইলুং খুমি বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান, লিলিশে মারমা — কুইজ প্রতিযোগিতায় পুরস্কার অর্জন। তুতুলি তঞ্চঙ্গ্যা কুইজ প্রতিযোগিতায় পুরস্কার অর্জন, পূর্ণ বিকাশ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার অর্জন।
বান্দরবান আইডিয়াল স্কুল পরিবারের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহিত করবে এবং পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
বান্দরবান আইডিয়াল স্কুলের এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গর্বের।


আপনার মতামত লিখুন
Array