খুঁজুন
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র, ১৪৩৩ | ই-পেপার |
ads

কক্সবাজারে অবস্থানকালে বাঁশখালীতে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ: অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
কক্সবাজারে অবস্থানকালে বাঁশখালীতে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ: অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কক্সবাজারে অবস্থানকালে বাঁশখালীতে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ: অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিনজিরীতলা এলাকার কথিত এক আলেমকে চট্টগ্রাম শহরে মারধরের ঘটনায় নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পেজে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।

 

তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি চট্টগ্রামে ছিলেন না; বরং ভাগিনা সামিউল কুতুবীর কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে হার্নিয়ার অপারেশন হওয়ায় তাকে দেখতে কক্সবাজারে অবস্থান করছিলেন।

 

প্রতিবাদলিপিতে তিনি জানান, গত ২৮ আগস্ট ২০২৬ ইং, সকাল আনুমানিক ১১টায় তিনি ও তার বন্ধু শাহাবুদ্দিন রবিন চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে স্বাধীন ট্রাভেলস যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। কক্সবাজারে গিয়ে তিনি তার বড় বোনের বাড়িতে অবস্থান করেন এবং সেখানে শুক্রবার রাত যাপন করেন।

 

তিনি আরও জানান, পরদিন শনিবার রাতে আনুমানিক ৯টা ৩০ মিনিটে পূরবী বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে আসেন। তার দাবি, মোবাইল ফোনের লোকেশন যাচাই করলে ওই সময়ে তার অবস্থান কোথায় ছিল, তা স্পষ্টভাবে প্রমাণিত হবে।

 

প্রতিবাদকারী বলেন, তিনি কক্সবাজারে অবস্থানকালে জানতে পারেন যে, বাঁশখালীর মিনজিরীতলা এলাকার ‘বিএস মোল্লা’ নামে পরিচিত এক আলেমকে চট্টগ্রাম শহরে কে বা কারা মারধর করেছে বলে আলোচনা চলছে। তবে ঘটনাটি সত্য না মিথ্যা কিংবা কারা ঘটনার সঙ্গে জড়িত—সে বিষয়ে তার কোনো তথ্য নেই বলে তিনি দাবি করেন।

 

তার অভিযোগ, ঘটনার প্রকৃত সত্যতা যাচাই না করেই বাঁশখালীতে সাংবাদিকতার নামে পরিচালিত কয়েকটি অনলাইন পেজে তার নেতৃত্বে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

তিনি এসব সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা গণমাধ্যমের উচিত নয় যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ প্রচার করা। এতে একজন নিরপরাধ ব্যক্তি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি তার সম্মান ও নিরাপত্তারও ক্ষতি হতে পারে।

 

তিনি বলেন, “সাংবাদিক সমাজকে জনগণের বিবেক বলা হয়। কিন্তু যাচাই-বাছাই ছাড়া যদি সাংবাদিকতার নামে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা করা হয়, তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।”

 

প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট অনলাইন পেজ ও সংবাদমাধ্যমগুলোকে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।

 

তার দাবির সমর্থনে স্বাধীন ট্রাভেলসের কাউন্টারের সিসিটিভি ফুটেজ, কক্সবাজার যাওয়া ও চট্টগ্রামে ফেরার বাসের টিকিট এবং প্রয়োজনে মোবাইল ফোনের লোকেশন তথ্য যাচাই করার কথাও উল্লেখ করা হয়েছে।

রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

রুহিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২.২০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃতঃ সিরাজ উদ্দিনের তিন ছেলে নাসিরুল ইসলাম (৪০), নজমুল ইসলাম (৩৭) ও আবু জাহেদ (৩৫)। স্থানীয়রা জানান, বেলা ২.২০ মিনিটের সময় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত এগিয়ে আসেন। স্থানীয় জনতার এবং বোদা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকাণ্ডে তিন পরিবারের নগদ অর্থসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এদিকে খবর পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও গভীর শোক প্রকাশ করেছেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাংবাদিক মোঃ আহসান হাবিব মাস্টার এবং রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান।

রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় লাল তীর জাতের বেগুন চাষ করে বাম্পার ফলন ও কাক্সিক্ষত দাম পেয়ে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। এখানকার উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদাপূরণের পাশাপাশি ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ সংলগ্ন উত্তর বঠিনা চাঁদপুর ক্যাম্প এলাকায় গিয়ে দেখা যায় নদীর তীরঘেঁষে চলছে বেগুন কেনাবেচার ব্যস্ততা। পাইকাররা সরাসরি মাঠ থেকেই কৃষকদের কাছ থেকে বেগুন সংগ্রহ করছেন। কথা হয় স্থানীয় কৃষক লোকমান, সোহান, জব্বার মাস্টার ও মনসুরের সঙ্গে। তারা জানান, চলতি মৌসুমে লাল তীরের বেগুন আবাদ করে বেশ ভালো মুনাফা পাচ্ছেন। কৃষক লোকমান বলেন, আমি এবার দেড় বিঘা জমিতে লাল তীর বীজের বেগুন চাষ করেছি। এতে আমার মোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা। এ পর্যন্ত ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। ক্ষেতে যে পরিমাণ বেগুন রয়েছে, তাতে সব মিলিয়ে সর্বমোট ৩ লাখ টাকার বেগুন বিক্রি হবে বলে আশা করছি। এতে সব খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা নিট লাভ থাকবে। একই এলাকার কৃষক আবু কালাম, সাদেক হোসেন ও জালালসহ আরও অনেকেই জানান, লাল তীর জাতের বেগুনের ফলন ও বাজার দর দুটোই ভালো পাওয়ায় তারা আর্থিকভাবে ঘুরে দাঁড়াচ্ছেন। এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাসিরুল আলম জানান, কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের বেগুনসহ নানা জাতের সবজি চাষে নিয়মিত উৎসাহিত ও পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে বাজারে বেগুনের উপযুক্ত দাম থাকায় কৃষকরা ভালো লাভ করতে পারছেন। তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের সব ধরনের কারিগরি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ক্রীড়ায় শক্তি, ‘ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলায় চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (দ্বিতীয় মৌসুম)-এর খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজাগাঁও ইউনিয়নের আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সন্তান ও রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। খেলা শেষে আসাননগর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আব্দুল জব্বার, সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি, নুরুল ইসলাম নুরু, সভাপতি, রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, আহসান হাবীব মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক, রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, মোস্তবা রাফিত মাহী, সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ছাত্রদল, দেলোয়ার হোসেন দেলু, আহ্বায়ক, রুহিয়া উপজেলা ছাত্রদল, মহসিন আলী, সভাপতি, রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদল, আখিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, রাজাগাঁও ইউনিয়ন ছাত্রদল টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করেন বিপুল দাস ও রমজান আলী। খেলার মাঠে ধারাবিবরণী দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় ধারাভাষ্যকার তপু।