চন্দনাইশে ঈদের কেনাকাটায় ভরপুর শপিংমল।
চন্দনাইশে ঈদের কেনাকাটায় ভরপুর শপিংমল।
এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র ঈদ’উল ফিতর উপলক্ষে শপিংমল গুলোতে জমে উঠেছে কেনাকাটা। রমজানের প্রথম থেকেই কমবেশি বিক্রি হচ্ছে। ক্রেতাদের আকষর্ন করতে উপজেলার শপিংমল গুলোতে আলোকসজ্জার পাশাপাশি নিত্য নতুন কাপড়ের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিবছরের মতো এবারও মার্কেটে পুরুষের তুলনায় নারী ক্রেতাদের ভীড় দেখা গেছে। ২০ রমজান থেকে বেচাকেনা আরো বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য বছর গুলোতে ১৫ থেকে ২০ রমজানের দিকে বেশি কেনাকাটা শুরু হয়। এবার প্রথম রমজানে ক্রেতাদের ভীড় জমেছে। প্রতিদিন সকাল থেকে মধ্যে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন শপিংমলে রয়েছে উপছে পড়া ভিড়। প্রতিযোগিতায় নেমেছেন ব্যবসায়ীরা।
টাঙ্গাইল ও তাঁতের বিভিন্ন ডিজাইন, দেশীয় জামদানী, বাহারি রঙের শাড়িসহ নারীদের পোশাক বিক্রি হচ্ছে ধুমধাড়াক্কা। নানান রকমের ফ্যাশনের পাশাপাশি ঐতিহ্যতেও গুরুত্ব দিচ্ছেন নারীরা। আর প্রচুর কালেকশন আর দাম স্বাভাবিক থাকায় খুশিতে ক্রেতা বিক্রেতা উভয়ে। দোকানগুলোতে শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, জুতা,বাচ্চাদের নানা রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে সব।
ব্যবসায়ীরা বলেন, নতুন কালেকশনের মধ্যে রয়েছে সারারা, আলিয়া কার্ড, সাদা বাহার, ওয়াকা, সাকিরা, তেরেনাম, সোহানা সহ নানা ধরনের নিত্যনতুন ডিজাইনের পোষাক। ক্রেতাদের পছন্দের শীর্ষে আছে ভাইরাল ও ফারসি। এই দুটা পোষাক সাড়া পেলেছে শপিংমল গুলোতে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সবচেয়ে বড় ব্যবসায়িক প্রাণকেন্দ্র দোহাজারী খাঁনপ্লাজা, হাজারী টাওয়ার, হাজারী শপিং সেন্টারে ক্রেতাদের উপচেপড়া ভিড় জমেছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের পদচারণায় মুখরিত খাঁনপ্লাজা। এখানে পুরুষের তুলনায় নারীদের ভিড় সবচেয়ে বেশি। এবার নতুন বছরের মধ্যে নতুন কালেকশন রয়েছে নানান রকমের পোশাকের সমাহার।
বিভিন্ন শপিংমলে ঘুরে দেখা যায়, সামশুদ্দিন সুপার মার্কেট,খাঁনহাটের আজিজ শপিং সেন্টার, এনুমিয়া মার্কেট, ওয়ান আজিজ শপিং সেন্টার, গণি সুপার মার্কেট, ছিদ্দিক বাছুরা মার্কেটে ক্রেতা ও বিক্রেতাদের কেনাবেচার ধুম পড়েছে।


আপনার মতামত লিখুন
Array