খুঁজুন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন, ১৪৩৩ | ই-পেপার |
ads

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ম্রো মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ-২৬ এর ১ম সেমিফাইনাল সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ম্রো মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ-২৬ এর ১ম সেমিফাইনাল সম্পন্ন

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ম্রো মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ-২৬ এর ১ম সেমিফাইনাল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে তারুণ্যের উচ্ছ্বাস আর ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ম্রো মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ। ওয়াই জংশন যুব সমাজের সার্বিক আয়োজনে এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা সৃষ্টি করেছে।

বুধবার (১৬ই সেপ্টেম্বর) বান্দরবান সদরের ওয়াই জংশন ১২ মাইল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই হাইভোল্টেজ ম্যাচটি উপভোগ করতে শত শত দর্শক মাঠে ভিড় জমান। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় উভয় দলের খেলোয়াড়দের নান্দনিক ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের দারুণভাবে বিমোহিত করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং জেলা বিএনপির সদস্য চনুমং মার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কারবারী রেংপর ম্রো।

খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে মাঠে পরিচিত হন এবং একটি ক্রীড়াবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চলুমং মার্মা বলেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাহাড়ি অঞ্চলের তরুণদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সেমিফাইনালে থানচি ইয়াং ম্রো এফসি দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-১ গোলে শক্তিশালী ৯ মাইল সিনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে। এই জয়ের সুবাদে থানচি ইয়াং ম্রো এফসি টুর্নামেন্টের ফাইনালে নিজেদের আসন পাকা করে নেয়।

পাহাড়ি অঞ্চলের তরুণদের মাঝে ক্রীড়াসচেতনতা বৃদ্ধি ও খেলাধুলার এই পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Bare-Knuckle Boxing-এর আগে দুই ফাইটারের মুখোমুখি অবস্থান, প্রেস ব্রিফিংয়ে উত্তেজনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
Bare-Knuckle Boxing-এর আগে দুই ফাইটারের মুখোমুখি অবস্থান, প্রেস ব্রিফিংয়ে উত্তেজনা

Bare-Knuckle Boxing-এর আগে দুই ফাইটারের মুখোমুখি অবস্থান, প্রেস ব্রিফিংয়ে উত্তেজনা

স্পোর্টস ডেস্ক

 

বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলো রাজধানী। সাধারণ প্রেস ব্রিফিংয়ের চেনা আয়োজনের বাইরে গিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন আন্তর্জাতিক ফাইটাররা। প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি জোড়ায় জোড়ায় বক্সিং ভঙ্গিতে নিজেদের পরিচয়ও তুলে ধরলেন তাঁরা। ফলে প্রেস ব্রিফিংয়ের মঞ্চটিই যেন কিছুক্ষণের জন্য পরিণত হলো ছোট্ট এক ফাইটিং অ্যারেনায়।

 

আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হবে Zulcan Fighting Championship (ZFC)-এর দ্বিতীয় আসর—‘ZFC 2: Pride of Bangladesh’। এই আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৩ নম্বর হল ‘রাজদর্শন’-এ অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী প্রেস ব্রিফিং ও অফিসিয়াল ওয়েই-ইন।

 

প্রেস ব্রিফিংয়ে ZFC কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফাইটাররা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন তাঁরা। বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাওয়া Bare-Knuckle Boxing নিয়ে ছিল সাংবাদিকদের ব্যাপক আগ্রহ।

 

প্রেস ব্রিফিংয়ের একপর্যায়ে ফাইটারদের জোড়ায় জোড়ায় দাঁড় করিয়ে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নিজেদের প্রতিপক্ষের মুখোমুখি হয়ে বক্সিংয়ের প্রস্তুতিমূলক ভঙ্গি প্রদর্শন করেন তাঁরা। মুহূর্তেই বদলে যায় পরিবেশ—প্রেস ব্রিফিংয়ের আনুষ্ঠানিকতা ছাপিয়ে ফুটে ওঠে রিংয়ের প্রতিযোগিতামূলক আবহ। উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যেও তৈরি হয় বাড়তি আগ্রহ।

 

এবারের ZFC আসরের অন্যতম আলোচিত আকর্ষণ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন হতে যাওয়া Bare-Knuckle Boxing বাউট। তিন রাউন্ডের এই লড়াইয়ে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাইটার Will Chope এবং ইরানের Mostafa Ashouri।

 

প্রেস ব্রিফিংয়ে এই লড়াই নিয়ে তাঁদের কাছে জানতে চান সাংবাদিকরা। Bare-Knuckle Boxing বলতে কী বোঝায়, এই ফরম্যাটের বিশেষত্ব কী এবং বাংলাদেশে প্রথমবার এমন লড়াই আয়োজনের গুরুত্ব কতটা—এসব প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্টরা।

 

Will Chope-কে প্রশ্ন করা হয়, তাঁকে বাংলাদেশে এই লড়াইয়ে অংশ নিতে কী অনুপ্রাণিত করেছে। অন্যদিকে Mostafa Ashouri-র কাছে জানতে চাওয়া হয়, প্রতিপক্ষকে নিয়ে তাঁর প্রস্তুতি ও প্রত্যাশার কথা।

 

ZFC 2-এর মেইন ইভেন্টে WMO Asia Muay Thai Title-এর জন্য পাঁচ রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের Masjedul Reza Omeo মুখোমুখি হবেন থাইল্যান্ডের Thanapat Titham-এর।

 

প্রেস ব্রিফিংয়ে ওমিওর কাছে জানতে চাওয়া হয়, শক্তিশালী থাই প্রতিপক্ষের বিপক্ষে এশিয়ান শিরোপা জয়ের ব্যাপারে তিনি কতটা আত্মবিশ্বাসী। ঘরের মাটিতে আন্তর্জাতিক শিরোপার লড়াইয়ে নামার আগে তাঁর প্রস্তুতি নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা।

 

অন্যদিকে কো-মেইন ইভেন্টে ZFC Boxing Title-এর জন্য ছয় রাউন্ডে লড়বেন বাংলাদেশের Sura Krishna Chakma ও ইন্দোনেশিয়ার Kundimang। দীর্ঘ বিরতির পর রিংয়ে ফেরা সুরার প্রস্তুতি, শারীরিক অবস্থা ও লড়াই নিয়ে প্রত্যাশা নিয়েও প্রশ্ন করা হয়।

 

প্রো এমএমএতে বাংলাদেশের Manjoor Alam লড়বেন ইন্দোনেশিয়ার Filipus Rangga-র বিপক্ষে। প্রেস ব্রিফিংয়ে মঞ্জুরের কাছে তাঁর দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। ভবিষ্যতে আরও উচ্চমানের আন্তর্জাতিক প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার বিষয়েও তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

 

এ ছাড়া প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ফাইটারদের প্রস্তুতি, আন্তর্জাতিক প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা এবং ZFC-এর মাধ্যমে বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ভবিষ্যৎ নিয়েও বিভিন্ন প্রশ্নের উত্তর নেওয়া হয়।

 

ZFC 2-এ বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইরান ও মালয়েশিয়ার ফাইটাররা মোট ১১টি বাউটে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে পাঁচটি শিরোপার লড়াই।

 

ZFC Muay Thai Title-এর জন্য লড়বেন বাংলাদেশের Muhammed Rashed ও ইন্দোনেশিয়ার Harry Hutagalong। আরেকটি ZFC Boxing Title বাউটে সিঙ্গাপুরের Sean Rafael Sanny মুখোমুখি হবেন বাংলাদেশের Sirajul Rabbi-র।

 

এ ছাড়া মুয়াই থাইয়ে দেশীয় লড়াইয়ে মুখোমুখি হবেন Shadman Sakif ও Mahedi Hassan। প্রো এমএমএতে থাকছে Manjoor Alam বনাম Filipus Rangga।

 

নারী পেশাদার বক্সিংয়ে ছয় রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের Sanjida Jannat-এর প্রতিপক্ষ মালয়েশিয়ার Meredy Michael। পেশাদার বক্সিংয়ে Rakib Hossain লড়বেন ইন্দোনেশিয়ার Dedy Imprax-এর বিপক্ষে। একই বিভাগে সিঙ্গাপুরের Donovan McIntyre মুখোমুখি হবেন বাংলাদেশের Ganadan Chakma-র।

 

কার্ডের শুরু হবে নারী সেমি-প্রো মুয়াই থাইয়ের লড়াই দিয়ে। সেখানে মুখোমুখি হবেন Gazi Arnaz ও Shampa Islam।

 

ZFC-এর আয়োজকদের মতে, এই চ্যাম্পিয়নশিপের লক্ষ্য শুধু ফাইট আয়োজন করা নয়। আন্তর্জাতিক প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের ফাইটারদের ঘরের মাটিতে প্রতিযোগিতার সুযোগ তৈরি করা, পেশাদার কমব্যাট স্পোর্টসের বিকাশ ঘটানো এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো ফাইটার তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।

 

এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল ZFC 1: The Takeover। এবার দ্বিতীয় আসরের মাধ্যমে সেই ধারাবাহিকতাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনাকে কেন্দ্র করে বাংলাদেশি ফাইটারদের জন্য আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার একটি স্থায়ী মঞ্চ তৈরির লক্ষ্য রয়েছে।

 

শুক্রবারের মূল লড়াইয়ের আগে বৃহস্পতিবারের প্রেস ব্রিফিংয়ে খেলোয়াড়দের সরাসরি অংশগ্রহণ, প্রশ্নোত্তর এবং প্রতিপক্ষের মুখোমুখি হয়ে বক্সিং ভঙ্গিতে পরিচয় প্রদর্শনের আয়োজনটি ZFC 2-কে ঘিরে আগ্রহ আরও বাড়িয়েছে।

 

আগামীকাল জুলকান ইনডোর এরিনায় রিংয়ে সেই উত্তেজনারই চূড়ান্ত প্রকাশ ঘটবে।

সাতকানিয়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
সাতকানিয়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

সাতকানিয়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা ও গাঁজা বিক্রির সময় আলাউদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকার মক্কা হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই নুরুউদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা ও গাঁজা বিক্রিকালে আলাউদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।

 

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ মাহলুম পাড়া গ্রামের নওশা মিয়ার ছেলে।

 

এবিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। উপজেলার কোথাও মাদক কেনাবেচা বা সেবনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া মাত্রই সেখানে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

প্রশাসন আরও জানায়, গত ১৬ সেপ্টেম্বর কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে এবং যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা একান্ত কাম্য।

দস্তিদার হাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি আজাদ সাধারণ সম্পাদক কাসেমী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
দস্তিদার হাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি আজাদ সাধারণ সম্পাদক কাসেমী

দস্তিদার হাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি আজাদ সাধারণ সম্পাদক কাসেমী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী ‘দস্তিদার হাট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’-এর ত্রিবার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটারদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সমিতির মোট ১১টি পদের মধ্যে ৯টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে। এই দুটি গুরুত্বপূর্ণ পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতি এবং মাহমুদুল করিম কাসেমী সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।ম

 

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি, স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী মাঠে দেওয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।