টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
মুহাম্মাদ আলমগীর লামা, বান্দরবান প্রতিনিধি:
এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো, দুর্যোগপ্রবণ এলাকা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
বুধবার (১৫জুলাই)বিকেল ৩:টার সময় ইউনিয়ন পরিষদের মাঠে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
সহায়তা বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও শাহীন দেলোয়ার। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও উপজেলা প্রশাসন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকারও আহ্বান জানান।
পরিদর্শনের অংশ হিসেবে ইউএনও বমু বিলছড়ি ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। তিনি প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, উপজেলা প্রকল্প কর্মকর্তা দিলীপ দে, উপজেলা (জনস্বাস্থ্য) উপ-সহকারী প্রকৌশলী, বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক আল আমিন বিশ্বাস, বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুল হক, ইউপি সদস্য বিএনপি নেতা মোঃরফিকসহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন
Array