নৌ পথে অতিরিক্ত টোল এবং চাঁদাবাজী ডাকাতি সহ বিভিন্ন দাবী দাবা নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে নৌযান শ্রমিকদের মানববন্ধন।
নৌ পথে অতিরিক্ত টোল এবং চাঁদাবাজী ডাকাতি সহ বিভিন্ন দাবী দাবা নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে নৌযান শ্রমিকদের মানববন্ধন।
ক্রাইম রিপোর্টার
আজ ৮ জুলাই রোজ বুধবার সকাল ১১ টায় নৌ পথে অতিরিক্ত টোল আদায় এবং নৌ পথে চাঁদাবাজী ডাকাতি বিভিন্ন ঘাটে ইজরার নামে হয়রানি সহ বিভিন্ন দাবী-দাবা নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে নৌযান শ্রমিকদের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়
উক্ত মানববন্ধনে সভাপত্বিত করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নিজাম উদ্দিন
মানববন্ধনে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার তিনি তার বক্তব্য বলেন নৌ পথে অতিরিক্ত টোল আদায় নৌ পথে চুরি ডাকাতি সহ নৌ শ্রমিকদের সকল সমস্যার সমাধান করার জন্য কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন
এ সময় বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহ আলম বলেন আজকে নৌযান শ্রমিকেরা দিশেহারা হয়ে পড়েছে বর্তমানে নৌ শ্রমিকদের কোন নিরাপত্তা নেই বললেই চলে তাই আমি বলতে চাই অতিরক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করা হোক এবং শ্রমিকদের অধিকার শ্রমিকদের কাছে ফিরিয়ে দেওয়া হোক
এ সময় শ্রমিক নেতারা আরো বলেন শীতলক্ষ্যা নদী ও বুড়িগঙ্গা নদী বিভিন্ন স্থানে শাহ সিমেন্টের ঘাটে। গোদনাইল ঘাটের সামনে কাচপুর ব্রিজের নিচে সারুলিয়া ঘাটের সামনে সহ সারাদেশে নৌ পথে চাঁদাবাজি ছুরি ছিনতাই ডাকাতি বেড়েই চলছে তাই নৌ শ্রমিকদের মানববন্ধনে কঠিন প্রতিরোধের ঘোষণা
উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন হাফেজ মোঃ শাহাদাত হোসেন। এম কে মনির। মোঃ সুমন। মেঃ রাসেল হাওলাদার। মোঃ রায়হান চৌধুরী। মোঃ রুবেল মোল্লা। ফিরোজ শিকদার। মোহাম্মদ অলিউর রহমান। মোহাম্মদ আতিকুর রহমান নয়ন প্রমুখ


আপনার মতামত লিখুন
Array