পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু ও আর্থসামাজিক বাস্তবতা নিয়ে মাধবী মার্মা এমপির বক্তব্য।
পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু ও আর্থসামাজিক বাস্তবতা নিয়ে মাধবী মার্মা এমপির বক্তব্য।
নিজস্ব প্রতিবেদক:
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কনভেনশন হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান বাস্তবতা ও উন্নয়ন চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।
বক্তব্যে তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, আর্থসামাজিক পরিস্থিতি ও ভূমি-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
শিক্ষা খাতের প্রসঙ্গে মাধবী মার্মা এমপি বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা এখনও অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষকের অপ্রতুলতা, পর্যাপ্ত আবাসিক বিদ্যালয়ের অভাব এবং শিক্ষা অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য এলাকার দুর্গমতা ও প্রয়োজনীয় স্বাস্থ্য অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। দুর্গম অঞ্চলের মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব, পার্বত্য জনগোষ্ঠীর আর্থসামাজিক বাস্তবতা এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়েও তিনি বক্তব্য রাখেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর তিনি জোর দেন।
মাধবী মার্মা এমপি বলেন, পার্বত্য অঞ্চলের সমস্যাগুলো সমাধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গঠনমূলক আলোচনা করা হবে। পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন
Array