বন্যার্তদের পুনর্বাসনে নগদ সহায়তার আহ্বান জানালেন মোশাররফ হোসেন।
বন্যার্তদের পুনর্বাসনে নগদ সহায়তার আহ্বান জানালেন মোশাররফ হোসেন।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সহায়তার লক্ষ্যে দেশের মানবিক সংগঠন, দাতব্য প্রতিষ্ঠান এবং বিত্তবান ব্যক্তিদের প্রতি নগদ আর্থিক অনুদানের আহ্বান জানিয়েছেন বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক পৌরসভা ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন।
তিনি বলেন, শুধুমাত্র শুকনো খাবার বিতরণ নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া হলে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী খাবার, ওষুধ, শিশুদের প্রয়োজনীয় সামগ্রী, ঘরবাড়ি মেরামতসহ জরুরি ব্যয় নির্বাহ করতে পারবেন। এতে ত্রাণসামগ্রীর অপচয় কমবে এবং দুর্গত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, নগদ সহায়তা স্থানীয় বাজার ব্যবস্থাকেও সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষতিগ্রস্ত মানুষ স্থানীয় দোকান থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে পারলে একদিকে যেমন তাদের প্রয়োজন পূরণ হয়, অন্যদিকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পান।
মোশাররফ হোসেন দেশের সকল মানবিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে বলেন, “আসুন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, তাদের পুনর্বাসন ও স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম করতে নগদ আর্থিক সহায়তা প্রদান করি। মানবিক এই উদ্যোগই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।”


আপনার মতামত লিখুন
Array