বন্যা দুর্গত মানুষের মাঝে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ত্রাণ বিতরণ।
বন্যা দুর্গত মানুষের মাঝে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ত্রাণ বিতরণ।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
অদ্য ১৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন, বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। তিনি, ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত হন এবং দুর্যোগ মোকাবিলায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, “বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক সংকটকালেও সাধারণ মানুষের পাশে রয়েছে। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বান্দরবান জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফরহাদ সরদার, পিপিএম ও অফিসার ইনচার্জ, মো: শাহেদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন
Array