বাঁশখালীর গুনাগরী শাখায় রিকের উদ্যোগে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।
বাঁশখালীর গুনাগরী শাখায় রিকের উদ্যোগে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী শাখার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ৯টায় উপজেলার খাসমহল এলাকায় অবস্থিত গুনাগরী শাখা কার্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সাইদ হোসেন চৌধুরী।
এ সময় রিকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এস. এ. হালিম, ডিভিশনাল ম্যানেজার (চট্টগ্রাম) মো. আলামত উল্লাহ খান, জোনাল ম্যানেজার (চট্টগ্রাম জোন) মো. ইসমাইল হোসাইন, এরিয়া ম্যানেজার (আনোয়ারা এরিয়া) মো. আনোয়ার হোসেন এবং গুনাগরী শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, শাখা হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ নুর ইসলাম খন্দকারসহ শাখার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে গুনাগরী শাখার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটকালে অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক প্রতিষ্ঠানের এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন
Array